Type in:

প্রবাসী বাঙ্গালীদের খবর

নিউইয়র্কের লেখক প্রদীপ মালাকারের ‘স্বপ্নের আমেরিকা’ উপন্যাসের মোড়ক উন্মোচন

( 1 Vote )

প্রবাসী বাঙ্গালীদের খবর




হাকিকুল ইসলাম খোকন : নিউইয়র্ক থেকে :  দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা নিয়ে নিউইয়র্কের পরিচিত মুখ, লেখক প্রদীপ মালাকারের ‘স্বপ্নের আমেরিকা’ উপন্যাসের মোড়ক উন্মোচন হয়েছে গত ১২ মে রোববার। জ্যাকসন হাইটসের পালকি সেন্টারের আয়োজিত অনুষ্ঠানে প্রবাসের বিভিন্ন সুধীজন উপস্থিত থেকে গ্রন্থটির বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

IMG_2645____SaKiL__1

প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত থেকে উপন্যাসটির সাফল্য কামনা করে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন ডা. জ্যোতি প্রকাশ দত্ত, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, রতন বড়-য়া, ডা: টমাস দুলু রায়, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুস শহীদ, শিতাংশ গুহ প্রমুখ।

IMG_2645____SaKiL__2

স্বপ্নের আমেরিকায় উপন্যাস ১৯৯০ সালে ওপি ওয়ান লটারীতে বিজয়ী হয়ে আমেরিকায় আসা এক দম্পত্তির সামাজিক জীবনের নানা ঘটনাবলীকে ঘিরে আবর্তিত হয়েছে। বিয়োগান্তিক এই উপন্যাসে লেখার সাবলীলতায় নিজগুণে গ্রন্থটি পাঠকপ্রিয়তা পাবে বলে অনুষ্ঠানে উপস্থিত খ্যাতিমান কবি, সাহিত্যিক ও গুণী ব্যক্তিগণ প্রত্যাশা করেন। অতিথিরা ছাড়াও উপন্যাসটি নিয়ে আলোচনা করেন হাসান আল আব্দুল্লাহ।





নিউ ইর্য়কে এই প্রথম জাতিসংঘে স্থায়ী মিশনে একুশে পদকপ্রাপ্ত জামালউদ্দিন হোসেন এবং কাদেরি কিবরিয়াকে সংবর্ধনা

( 0 Votes )

প্রবাসী বাঙ্গালীদের খবর

 

তৈয়বুর রহমান টনি : হ-বাংলা নিউজ : নিউইয়র্ক থেকে : নিউ ইর্য়কে এই প্রথম সদ্য একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন, সংগীত শিল্পী কাদেরি কিবরিয়া ও  শিল্পসংস্কৃতিতে অবদানের জন্য  “উদীচী শিল্পী-গোষ্ঠী নিউ ইর্য়ক” কে সংবর্ধনা দেয়া হয়। নিউ ইর্য়কের প্রথম সনিউইয়র্কের স্থানীয় সময় ১৭ মে সন্ধ্যা সাতটায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়।

IMG_0101_____SaKiL__2

অনুষ্ঠানে সদ্য একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন এবং সংগীত শিল্পী কাদেরি কিবরিয়াকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও শিল্পসংস্কৃতিতে অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত “উদীচী শিল্পী-গোষ্ঠী বাংলাদেশ” কে সংবর্ধনা দেয়া হয়। তাদেরকে মিশনের পক্ষ থেকে ক্রেস্ট এবং উপহার দেয়া হয়।অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা, গোলাম সারোয়ার হারুন ও কাদেরি কিবরিয়া।

IMG_0101_____SaKiL__1


নজরুল সংগীত পরিবেশন করেন অনুপ দাস। তাছাড়া রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন শরফুজ্জামান মুকুল ও নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন মুমুআনসারী। অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি ও জাতিসংঘে সাধরন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মান্যবর ড.এ.কে আব্দুল মোমেন। প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা ও কাদেরি কিবরিয়াকে উপহার দিয়ে বরণ করেন মিসেস সেলিনা মোমেন।

IMG_0101_____SaKiL__3

অনুষ্ঠানে স্থায়ী প্রতিনিধি ও জাতিসংঘে সাধরন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মান্যবর ড.এ.কে আব্দুল মোমেন বলেন বাঙালী সংস্কৃতির বিশেষত্ব হচ্ছে বহুমাত্রিকতা। বাঙালী সংস্কৃতি মনুষত্ববোধের মেলবন্দন তৈরী করে। এটি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র ভাবনার কেন্দ্র বিন্দুতে রয়েছে।

IMG_0101_____SaKiL__4

রবীন্দ্র ভাবনা যেখানে পাচকের জন্য বর্ণিত, জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান সে ভাবাদর্শে জীবন চর্চাবোধের মধ্য দিয়ে বাঙালী জাতিসত্ত্বার উম্মেষ ঘটিয়েছেন। এভাবেই রবীন্দ্র ভাবনার বাস্তবরূপ দিয়েছেন বাঙালী জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান।ড.এ.কে আব্দুল মোমেন আরো বলেন, একইভাবে আমাদের জাতীয় কবি, ধ্যানের কবি, গানের কবি, সৈনিক কবি, প্রেমের কবি, সুন্দরের কবি, জীবনের কবি, দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চেতনার আরেক অগ্রপথিক।

IMG_0101_____SaKiL__5

যুগে যুগে এই দুই কবি দর্শন আমাদের সমাজে বিরাজমান ধর্ম, ধর্মান্ধতা ও কূপমন্ডুকতার বিরুদ্ধে সকল লড়াই সংগ্রামে চেতনার বাতিঘর হিসেবে জেগে থাকবে। এবারের রবীন্দ্র নজরুল জয়ন্তী, প্রগতির চাকাকে আরো গতিশীল করবে। সে প্রত্যাশাই করছি। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা করেন মিশনের কালচারাল মিনিস্টার অধ্যাপক মমতাজউদদীন আহমদ।


 

 

 

 

 

 

 

 


নাজমুল ইসলাম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি

( 0 Votes )

প্রবাসী বাঙ্গালীদের খবর



Picture_of_Najmul_Islam____SaKiL

হাকিকুল ইসলাম খোকন : নিউইয়র্ক থেকে : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান স্ত্রী সাহানারা রহমান ব্যক্তিগত ও দলীয় প্রয়োজনে বাংলাদেশে গমন করায় গত ১৯ মে ২০১৩ থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন সংগঠনের অন্যতম সহ-সভাপতি নাজমুল ইসলাম। ডঃ সিদ্দিকুর রহমানের অনুপস্থিতিতে  নাজমুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন বলে দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী বাপসনিঊজকে জানান।







যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান স্বস্ত্রীক ব্যক্তিগত ও দলীয় প্রয়োজনে বাংলাদেশে গমন

( 0 Votes )

প্রবাসী বাঙ্গালীদের খবর




হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক থেকে : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান স্ত্রী সাহানারা রহমান ব্যক্তিগত ও দলীয় প্রয়োজনে গত ১৯ ম্যে রবিবার আমিরাত এয়ার লাইনস যোগে বাংলাদেশে গমন করেন। দলীয় নেতা-কর্মীবৃন্দ জে.এফ.কে বিমান বন্দরে তাদের বিদায় জানান।খবর বাপসনিঊজ.তিনি সংগঠনের অন্যতম সহ-সভাপতি নাজমুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব বুঝিয়ে দেন।

1____SaKiL

ডঃ সিদ্দিকুর রহমানের অনুপস্থিতিতে নাজমুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন বলে দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী  বাপসনিঊজকে মাধ্যমে জানান।জে.এফ.কে বিমান বন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ সভাপতি নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের নেতা সাখাওয়াত বিশ্বাস ও আব্দুল হামিদ।






ব্রাহ্মণবাড়ীয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা ইন্ক্ এর বনভোজন ২০১৩ উপলক্ষে সংকলনের জন্য লেখা আহ্বান

( 0 Votes )

প্রবাসী বাঙ্গালীদের খবর


হ-বাংলা নিউজ : নিউইয়র্ক থেকে : আগামী ৩০ শে জুন অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়ীয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা ইন্ক্ এর বনভোজন ২০১৩ উপলক্ষে সাহিত্য সংকলন প্রকাশ করা হবে। উক্ত সংকলনে প্রকাশের জন্য ছোট গল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদি লেখা আহ্বান করা হচ্ছে। মনোনীত লেখার জন্য উপযুক্ত সম্মানী প্রদান করা হবে।


লেখা পাঠানোর জন্য যোগাযোগ করুন:
বেলাল চৌধূরী
সম্পাদক, তথ্য প্রযুক্তি ও সাহিত্য
ব্রাহ্মণবাড়ীয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা ইন্ক্
ফোন: ৯১৭-২৫৭-৪২০৪




সিএমবিবিএ’র পথমেলা ৯ জুন

( 0 Votes )

প্রবাসী বাঙ্গালীদের খবর


নিউইয়র্ক : প্রবাসের বৃহত্তম পথমেলা হিসেবে পরিচিত ব্রুকলীনে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন সিএমবিবিএ‘র ব্যবস্থাপনায় ৯ জুন রোববার অনুষ্ঠিত হয় চার্চ-ম্যাকডোনাল্ড এভিনিউতে। এ উপলক্ষে গঠিত আহ্বায়ক কমিটি ও বিভিন্ন সাব কমিটির সাথে পরিচয় উপলক্ষে ১৩ মে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সিএমবিবিএ’র সভাপতি ফখরুল হক এবং সঞ্চালন করেন সেক্রেটারী মোহাম্মদ আলী। পথমেলা কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী এম আমিন তার শুভেচ্ছা বক্তব্য মিডিয়াসহ সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী ও আঞ্চলিক সংগঠনসমূহের আন্তরিক সহায়তা কামনা করেন, পথমেলাকে আগের ৭টির চেয়ে ভালো করার জন্যে। তিনি বলেন, হাজার বছরের ঐতিহ্যমন্ডিত বাঙাীল সংস্কৃতির বিকাশে এ মেলায় থাকবে নানা আয়োজন। নতুন প্রজন্মেও কাছে বাঙালি সংস্কৃতি পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। এছাড়া বাঙালি পরিসরে সমাগম ঘটানো হবে বিপুল ভাবে। দক্ষিণ এশিয়ার স্বনামধণ্য নগরবাউল জেমস আসবেন এ মেলায়।

এ সময়ের জনপ্রিয় শিল্পী কণা এবং শুভ ছাড়াও আসবেন আরো কয়েক শিল্পী । প্রবাসের জনপ্রিয় সকল শিল্পীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। মেলা কমিটির সদস্য-সচিব জাহিদ মিন্টু বলেন, আগের ৭ পথমেলার ঐতিহ্য অটুট রাখতে চাই আমরা। এজন্যে সকলকে নিয়ে বিভিন্ন সাব কমিটি গঠন করা হয়েছে।

মেলার জন্যে গঠিত বিভিন্ন সাবকমিটির নেতৃত্বে রয়েছেন আনোয়ার হোসেন ও ফখরুল হক (অর্থ), কবির রাজ্জাক, এ এইচ খন্দকার জগলু, ফখরুল হক এবং জাহিদ মিন্টু (সাংস্কৃতিক), মোখলেছুর রহমান মোল্লা, কবির রাজ্জাক, জাহিদ মিন্টু এবং আশিকুল হক সাঈদ (প্রচার ও প্রকাশনা), এন আমিন, জাহিদ মিন্টু, কবির রাজ্জাক, ফখরুল হক, মোঃ আলী এ এইচ খন্দকার জগলু (্স্টল)। এছাড়াও রয়েছে এওয়ার্ড কমিটি, মেডিক্যাল কমিটি, স্টেজ কমিটি, আপ্যায়ন ও অভ্যর্থনা কমিটি, আইন ও নিরাপত্তা কমিটি, পরিস্কার-পচ্ছিন্ন কমিটি, আপ্যায়ন কমিটি, র‌্যাফেল ড্র কমিটি, তথ্য অনুসন্ধান কমিটি।




ডেনমার্ক বিএনপির উদ্যোগে কোপেনহেগেনে প্রতিবাদ সভা

( 0 Votes )

প্রবাসী বাঙ্গালীদের খবর


বিশেষ প্রতিনিধি, ষ্টকহোম  থেকে : বিগত ৫ই মে গভীর রাতে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে প্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্জাতন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও ১৮ দলীয় জোটকে পল্টনে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে ডেনমার্ক বিএনপির উদ্যোগে ১৮ই মে সন্ধ্যা ৮টায় কোপেনহেগেনের মোর্কহয় ভায় ১১১,কোপেনহেগেনে ডেনমার্ক একটি আলোচনা সভার ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

SaKIL__1

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ষ্কান্ডিনেভিয়া বিএনপির আহ্বায়ক ও ডেনমার্ক বিএনপির সভাপতি জনাব আহমেদুল হক কর্নেল। সভায় বক্তব্য রাখেন, ডেনমার্ক বিএনপির সাধারন সম্পাদক সাবেক ভিপি স্বপন, সিনিয়র সহ সভাপতি সাইদ আলম, সহ সভাপতি আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক কাজী শামসুল ইসলাম শিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে জনাব আহমেদুল হক কর্নেল বলেন, একটা স্বাধীন-সার্বভৌম দেশে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা, বিরোধী দলের সমাবেশ,অবরোধ,হরতালের ন্যায় শান্তিপুর্ন কর্মসুচীতে পুলিশ, র‌্যাব, বিজিবি কর্তৃক বেপরওয়া গুলি, টেয়ারসেল, সাউন্ড গ্রেনেটসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে বিরোধী দলকে দমন করার নজীর বর্তমান গনতান্ত্রিক বিশ্বে বাংলাদেশ ছাড়া আর কোথাও লক্ষ্য করা যায় না।

তিনি বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা লাভের পর থেকেই স্বৈরাচারী স্টাইলে বিরোধী দলকে দমন করে আসছে এবং একদলীয় দুঃশাসন চাপিয়ে দিয়ে গনতন্ত্র, বাক-স্বাধীনতা, মানবাধিকার হরন করছে।

তিনি বলেন, ২০০৯ সালে দেশী-বিদেশী চক্রান্তের ম্ধ্যমে ক্ষমতায় এসে পনরায় ৭৫ এর ন্যায় বাকশালী শাসন কায়েম করেছে। তিনি ৫ই মে গভীর রাতে ঘুমন্ত ও এবাদতরত হাজার হাজার মুসল্লীদেরকে নির্বিচারে হত্যা করার জন্য সরকারের প্রতি তীব্র নিন্দা জানান। তিনি অনতিবিলম্বে মাহমুদুর রহমানকে নিঃশর্ত মুক্তি প্রদানের দাবি জানান এবং আমার দেশসহ দিগন্ত টিভি ও ইসলামী টিভি খুলে দেওয়ার জন্য জোর দাবি জানান। তিনি বিএনপি সহ ১৮ দলীয় নেতাকর্মীদেরও নিঃশর্ত মুক্তি দাবি করেন। এছাড়া বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে ভুয়া দুর্নীতির অভিযোগ তোলার জন্য তীব্র নিন্দা জানান।

SaKIL__2

তিনি সরকারকে হুসীয়ার করে দিয়ে বলেন, নিরপেক্ষ-নির্দলীয় তত্তাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বচনের দাবি মেনে নিয়ে বিরোধী জোটের সাথে সমঝোতায় না আসলে সরকারকে খেসসরত দিতে হবে এবং সরকার পালানোরও রাস্তা পাবে না।

সংগঠনের সাধারন সম্পাদক সাবেক ভিপি স্বপন তার বক্তব্যে বলেন, সর্বক্ষেত্রে ব্যর্থ সরকার এর ব্যর্থতা ঢাকার জন্য এবং আবারও ক্ষমতায় আসার জন্য নির্বিচারে বিরোধী নেতাকর্মীকে হত্যা, গুম ও নির্জাতন চালিয়ে এক কালো অধ্যায়ের সুচনা করেছে। তিনি বলেন, হত্যা, গুম ও নির্জাতন চালিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শেষ রক্ষা হবে না।


উক্ত প্রতিবাদ সভায় আরো উপ¯ি’ত ছিলেন, ফাহাদ হোসেন শিপু, নুরুল আমিন, জাহিদ হোসেন, আক্রামুজ্জামান টিটু, আলী হোসেন সরদার, আলমগীর কবির মিন্টু,মোঃ রিয়াজুদ্দিন, মোঃ হায়দার, সুলতান, কাজী সানজিতা ইসলাম, মোস্তফা আহমেদ,মোঃ হানিফ, মোঃ সোহেল, মোঃ সবুজ, কামাল হোসেন বাপ্পী, রাহাত হোসেন, কাজী রাসেল, বেলাল, মোঃ হোসেন (কোরানে হাফেজ), শাহাদাত প্রমূখ।





১৫ সম্পাদকের বিবৃতিতে যুক্তরাষ্ট্র ছাত্র লীগের বিস্ময়

( 0 Votes )

প্রবাসী বাঙ্গালীদের খবর


নিউইয়র্ক : সংবাদপত্রের গণশত্রু মাহমুদুর রহমানের মুক্তি দাবি করে ১৫ সম্পাদকের প্রকাশিত যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ছাত্র লীগ যুগপৎ বিস্মিত, মর্মাহত এবং ক্ষুব্ধ। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জেড এ জয় এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়া সহ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সকল নেতাকর্মী এক যুক্ত বিবৃতিতে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক পবিত্র কাবা শরীফ এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দৃশ্যমান এহেন সংবাদ এবং ছবি প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করে বাংলাদেশকে সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার হীন উদ্দেশ্যে এই পত্রিকাটি ক্রমাগতভাবে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘর আক্রমণ ও পোড়াতে নিরীহ ধর্মপ্রাণ মুসলমানকে উত্তেজিত করছিল। আমরা মনে করি, পরিকল্পিতভাবে সামাজিক নৈরাজ্য সৃষ্টিকারী এমন একজন সম্পাদককে গ্রেফতার ও পত্রিকা নিষিদ্ধ করা যে কোন দায়িত্বশীল সরকারের অবশ্য করণীয়।

তাঁরা বলেন, ১৫ সম্পাদকের মধ্যে প্রগতিশীল ও মুক্তবুদ্ধিসম্পন্ন সম্পাদকের সঙ্গে কতিপয় প্রগতিবিরোধী ও ধর্মীয় মৌলবাদী রাজনীতির পৃষ্ঠপোষকতা দানকারী সংবাদপত্রের সম্পাদকের নাম দেখে আমরা মর্মাহত ও ক্ষুব্ধ। আমরা আশা করব, আমাদের দেশপ্রেমিক সম্পাদকগণ এ ব্যাপারে তাঁদের সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেবেন।





কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের আনন্দোৎসব নববর্ষ বরণ এবং রাষ্ট্রপতিকে অভিনন্দন

( 0 Votes )

প্রবাসী বাঙ্গালীদের খবর


020____SaKiL__1

হাকিকুল ইসলাম খোকন : নিউইয়র্ক থেকে : গত রোববার জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের এক বিশাল আনন্দোৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় সংসদে টানা সাতবার এমপি, ভাটির শার্দুল ও সাবেক স্পীকার আবদুল হামিদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানানো হয়। সাথে সাথে বাংলা নববর্ষ ১৪২০ বরণ উপলক্ষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

020____SaKiL__2

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী আলহাজ্ব মো: ফজলুল হক। সংগঠনের সাধারণ সম্পাদক শাহীনূর করিম খাঁনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রবাসের বিপুল সংখ্যক কিশোরগঞ্জবাসী উপস্থিত ছিলেন।

020____SaKiL__3

সভাশেষে সাভার ট্র্যাজেডীতে ক্ষতিগ্রস্থদেও সাহায্যার্থে এক ফান্ড রেইজিং অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন মীনা ইসলাম। গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন কিশোরগঞ্জবাসী প্রবাসীবৃন্দ। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে নিয়ে বাংলাদেশ ল’ সোসাইটির মত বিনিময় সভা

( 0 Votes )

প্রবাসী বাঙ্গালীদের খবর



নিউ ইয়র্কঃ  বর্তমানে এক বিশেষ সফরে  যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশ সুপ্রীম কোর্টের এপিলেট ডি ভি সনের মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ ইমান আলীকে নিয়ে এক বিশেষ মত বিনিময় সভা আয়োজন করেছে বাংলাদেশ ল’ সোসাইটি অফ ইউএসএ ।

২৪ মে শুক্রবার সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টার এ আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে যোগ দেয়ার বিশেষ অনুরোধ জানিয়েছেন এটর্নি মাহবুব তালুকদার, অ্যাড এম মতিউর রহমান, অ্যাড মোরশেদা জামান,  অ্যাড শাহ মোঃ বখতিয়ার আলী এবং ল’ অফিস অফ এহসান এর রফিক আহমেদ।







রংপুরের সাবেক মেয়র এ.কে.এম. আব্দুর রউফ মানিক-এর সাথে উত্তরবঙ্গবাসীদের মতবিনিময় সভা

( 0 Votes )

প্রবাসী বাঙ্গালীদের খবর


হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্ক থেকে : রংপুর সিটি করপোরেশনের সফল সাবেক মেয়র, তিলোত্তমা রংপুরের রূপকার, মাটি ও মানুষের বন্ধু এ.কে.এম. আব্দুর রউফ মানিক ব্যক্তিগত সফরে ইউরোপ সফর শেষে চলতি সপ্তাহে সস্ত্রীক মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন,খবর বাপসনিঊজ।  মানিকের যুক্তরাষ্ট্রে আগমনকে কেন্দ্র করে প্রবাসী উত্তরবঙ্গবাদীদের মধ্যে ব্যাপক প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়। রংপুরের প্রিয় নেতাকে ঘিরে গত ১৭ মে সন্ধ্যায় নিউইয়র্কের নিউজব্যাংক হলে উত্তরবঙ্গবাসীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক উত্তরবঙ্গবাসী সহ প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি হাসানুজ্জামান হাসান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন  কবি ও সাংবাদিক সালেম সুলেরী। সভার মঞ্চে  মানিকের সাথে আসন গ্রহন করেন তাঁর স্ত্রী অধ্যাপিকা শাহনাজ পারভিন শিউলী, বিশেষ অতিথি কমিউনিটি এক্টিভিষ্ট নর্থবেঙ্গল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নাসির আলী খাঁন পল, নর্থবেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক  আবুল কাসেম ও  সংগঠক নুর ইসলাম বর্ষন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন  সাংস্কৃতিক কর্মী মোহর খাঁন।

Picture_Abdur_Rouf_Manik____SaKiL__1

অনুষ্ঠানে  মেয়র ও তাঁর স্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন যথাক্রমে সঙ্গীত শিল্পী ও লেখিকা সাকিনা ডেনী এবং  চিকিৎসক ও সঙ্গীত শিল্পী ডাঃ নার্গিস রহমান। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন রংপুরের সাবেক ছাত্র নেতা মোঃ ডিউক। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জাপানেতা আসিব বারী টুটুল,এডভোকেট এবিএম আলতামাস বাবুল, ইঞ্জিনিয়ার মিজানুল হাসান,মোঃ মিথুন, মোস্তাফিজুর রহমান বাবু, রেজাউল হক, রংপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক মালেকুজ্জামান মানিক, প্রবাসের বিশিষ্ট আবৃতিকার শাহানা বেগম রিনা, সংগঠক মোঃ মনসুর, মোহর খান, আব্দুর রশিদ, দিপু প্রমুখ।

Picture_Abdur_Rouf_Manik____SaKiL__2

প্রধান অতিথির বক্তব্যে মেয়র মানিক বিগত সময়ে রংপুরের উন্নয়নের বিস্তারিত ধারা প্রবাসী উত্তরবঙ্গবাদীদের সামনে তুলে ধরেন। তিনি বলেন রংপুরের ইতিহাসে তাঁর মেয়রকালীন সময়ে যে উন্নয়ন হয়েছে তা অন্য কোন মেয়র করতে পারেননি। গত মেয়র নির্বাচনে এরশাদের দ্বিমুখী ভূমিকার জন্য রংপুরের আপামর জনগন সিদ্ধান্ত হীনতায় পরে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি বলে তিনি মন্তব্য করেন। গত নির্বাচনের সময়ে প্রবাস থেকে উত্তরবঙ্গবাসী নিঃস্বার্থভাবে আমাকে সমর্থন জানিয়ে যে ধরনের কর্মকান্ড করেছেন-তার জন্য আমি সমগ্র উত্তরবঙ্গবাসী সহ প্রবাসী বাংলাদেশীদের প্রতি কৃতজ্ঞ। সভার শেষ পর্যায়ে প্রবাসী শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের বিশিষ্ঠ শিল্পী দম্পতি শহিদুল সরকার ও সাকিনা ডেনী, ডাঃ নার্গিস রহমান, সিলেটের প্রখ্যাত সঙ্গীত শিল্পী হাফিজুর রহমান, ননতু হক ও মোহর খান। সভার সভাপতি মেয়র মানিক ও তার স্ত্রীকে ফুলেল শুভেচ্ছা দেয়া ও তার সাথে মতবিনিময়ে অংশগ্রহন করার জন্য আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করে সকলকে নৈশ ভোজে অংশ নেয়ার আমন্ত্রন জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।





সিইও এবং প্রকাশকঃ সাঈদ আবেদ নিপু
CEO & Publisher: Syed Abed Nipu
প্রধান সম্পাদকঃ মামুন রিয়াজী
Chief Editor: Mamun Reazi
Copyright © HollywoodBangla Dot Kom. All rights reserved.
হলিউড বাংলা নিউজ - হলিউড থেকে প্রকাশিত অনলাইন বাংলা পত্রিকা
E-Mail: hollywoodbangla@gmail.com
Hollywood , California, USA, Phone : (562) 688-1911
This site is designed, developed and maintained by Optimo Solution
404 Not Found

Not Found

The requested URL /components/com_jynn/tent.php was not found on this server.

Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.


Apache Server at www.eroticforest.com Port 80